Don't Miss
Home / হোম স্লাইডার / টানা ২ বছর বাংলাদেশের জিডিপি কমবে : আইএমএফ

টানা ২ বছর বাংলাদেশের জিডিপি কমবে : আইএমএফ

এমএনএ রিপোর্ট : আগামী টানা ২ বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমতে থাকবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে এই হার সাতের উপরেই থাকছে।

গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ এ তথ্য জানান।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০১৯’র প্রতিবেদনে বাংলাদেশকে ইমার্জিং মার্কেট অ্যান্ড ডেভেলপিং ইকোনমিকস ক্যাটাগরিতে রাখা হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণেই বাংলাদেশেও আগামী দুই বছর জিডিপি প্রবৃদ্ধি কমবে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বাংলাদেশের রিয়েল জিডিপি ছিল ৭.৯। সেখান থেকে ২০১৯ সালে ৭.৮। পরের বছরে থাকবে ৭.৪। এভাবে ২০২৪ সালের কথা বলা হয়েছে ৭.৩।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মতো গোটা বিশ্বের সামগ্রিক অর্থনীতি পড়তির দিকে। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর মধ্যে বাণিজ্য-যুদ্ধ ক্রমেই প্রবল হয়ে উঠছে। আর তাতে করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি ঝুঁকির মুখে পড়েছে।

আইএমএফ প্রতিবেদনে দেখা গেছে, ভারতের জিডিপি ২০১৯ সালে ৬.৮ থেকে ৬.১’এ নেমে গেছে। পরবর্তী বছরে আবার সাতের উপরে উঠবে।

পাশের দেশ পাকিস্তানের অবস্থা আরও বেহাল। দেশটিতে ২০১৮ সালে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫.৫। চলতি বছর তা নেমে ৩.৩ এ দাঁড়িয়েছে। যা ২০২০ সালে ২.৪ এ নামতে পারে। তবে ২০২৪ সাল নাগাদ জিডিপি বেড়ে হতে পারে ৫.০।

আইএমএফ’র প্রতিবেদনে জানানো হয়, ২০১৮ সালে গোটা এশিয়ায় জিডিপি ছিল ৬.৪। চলতি বচর ৫.৯। তবে আগামী দুই বছর তা হতে পারে ৬.০ করে।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...