Don't Miss
Home / জাতীয় / টিকাদানের ১১তম দিনে সর্বোচ্চ টিকা গ্রহনের রেকর্ড

টিকাদানের ১১তম দিনে সর্বোচ্চ টিকা গ্রহনের রেকর্ড

 এমএনএ জাতীয় ডেস্ক : টিকাদানের ১১তম দিনে রেকর্ড সংখ্যক মানুষ টিকা গ্রহন করেছেন।সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন। কয়েকদিনের টিকাদানের মধ্যে যা সর্বোচ্চ। এখন পর্যন্ত টিকা নিয়েছেন ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৯৩৬ জন ও নারী ৯৭ হাজার ৯ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহে ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রামে ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহীতে ৩২ হাজার ২২৪ জন, রংপুরে ২৫ হাজার ৫৭৯ জন, খুলনায় ৩৪ হাজার ১৯৫ জন, বরিশালে ১৪ হাজার ৪৪৪ জন ও সিলেটে ১৫ হাজার ৩০০ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...