Don't Miss
Home / হোম স্লাইডার / ডট বাংলা ডোমেইন পেয়েছে বাংলাদেশ

ডট বাংলা ডোমেইন পেয়েছে বাংলাদেশ

এমএনএ সাইটেক ডেস্ক : ডট বাংলা (.বাংলা) ডোমেইন চালু করার অনুমতি পেয়েছে বাংলাদেশ। ইন্টারনেট অ্যাসাইনড নাম্বারস অথোরিটির (আইএএনএ) ওয়েবসাইটে ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইনটি বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ dot-bangla-domainবিভাগকে বরাদ্দ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১২ সালেও ডোমেইনটি ব্যবহারের অনুমতি পেয়েছিল বাংলাদেশ। তবে সে সময় অনুমতি পাওয়ার পরের তিন বছরেও বাংলাদেশ তা সক্রিয় করতে না পারায় ডোমেইনটি ‘নট অ্যাসাইনড’ হয়ে পড়ে এবং এতদিন সেই অবস্থাতেই ছিল।

এই ডোমেইনটি পেতে বাংলাদেশের পাশাপাশি ভারত ও সিয়েরা লিওনও আবেদন করেছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকেই বরাদ্দ দেওয়া হয়েছে ডোমেইনটি।

‘ডট বাংলা’ বাংলাদেশের জন্য দ্বিতীয় ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন। বাংলাদেশের প্রথম ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হচ্ছে ‘ডট বিডি’।

ট্যাগ : ডট বাংলা, ডোমেইন, বাংলাদেশ, পেয়েছে
x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...