Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ডলারের কারণে ভোজ্যতেলের দামে সুফল মিলছে নাঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী

ডলারের কারণে ভোজ্যতেলের দামে সুফল মিলছে নাঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে। কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে। তাই যে সুফলটা পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে।’

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিগগির ভোজ্যতেলের দাম সমন্বয় হবে কি না- জানতে চাইলে বণিজ্যমন্ত্রী বলেন, ‘শিগগির তারা (ট্যারিফ কমিশন) বসবে। ওরা (তেল ব্যবসায়ী) তো একটা দাবি (প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো) দিয়েছে, সেটা জাস্টিফাইড কি না, সেটা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে এটা ঠিক করবে।’

পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীতে পণ্যের দাম অনেক বাড়ানো হয়েছে। এ বিষয়ে কোন তদারকি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বাণিজ্য মন্ত্রণালয় তো করবে না। পরিবহন মন্ত্রণালয়- কতটুকু বাড়ার কথা সেটা তারা ঠিক করছে। আরও আলোচনা চলছে, এক্স্যাক্টলি কত হওয়া উচিৎ।’

টিপু মুনশি বলেন, ‘আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে। এখনো যদি ধরা হয় ডিজেলে দাম আজকের বাজারে, প্রতি লিটারে আট টাকা করে লোকসান হচ্ছে।’

তিনি বলেন, ‘বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী তার হিসাব দিয়েছেন। এ মুহূর্তে কী দাম হয়েছে এবং আশপাশের দেশে কী দাম আছে। সেটাতে দেখা গেছে আমাদের প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে দাম কম আছে।’

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...