Don't Miss
Home / হোম স্লাইডার / ডা. সাবরিনা আবারও দুই দিনের রিমান্ডে
ডা. সাবরিনা

ডা. সাবরিনা আবারও দুই দিনের রিমান্ডে

এমএনএ রিপোর্টঃ করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

এর আগে দুপুর ১২টার দিকে ডিবি কার্যালয় থেকে ডা. সাবরিনাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এ আদেশ দেন।

এর আগে গত ১৪ জুলাই ডা. সাবরিনাকে ৩ দিনের রিমান্ডে পাঠান আদালত। আজ সে রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে।

এদিকে সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ চৌধুরীসহ ৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে আবার গত বুধবার ডা. সাবরিনার স্বামী আরিফ চৌধুরীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১২ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় জেকেজি গ্রুপের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর গ্রেপ্তার দেখানো হয়।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...