Don't Miss
Home / আজকের সংবাদ / ডিআরইউ’র নতুন সভাপতি সাইফুল সম্পাদক শুকুর আলী

ডিআরইউ’র নতুন সভাপতি সাইফুল সম্পাদক শুকুর আলী

এমএনএ রিপোর্ট : ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমের পেশাদার প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন শুক্কুর আলী শুভ।
সভাপতি পদে বৈশাখী নিউজের প্রধান বার্তা সম্পাদক (সিএনই) সাইফুল ৬০৭ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আবু দারদা জুবায়ের পেয়েছেন ৩৪৩ ভোট।
এর আগে আজ বৃহস্পতিবার ডিআরইউ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। ডিআরইউ নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১৫২১ জন। এবারের কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
ভোটের ফলাফল অনুযায়ী, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাইফুল ইসলাম ৬০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু দারদা যুবায়ের ৩৪৩ ও রফিকুল ইসলাম আজাদ পেয়েছেন ২৯৩ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ (৫০২)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুরসালিন নোমানী (২৭৯), শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল) (২৫৪), রেজাউল করিম (৫৪) এবং শাসছুদ্দীন আহমেদ পেয়েছেন ১৫৮ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মঈন উদ্দিন খান (৫৪২। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমরেশ রায় (৩৫৭), হালিম মোহাম্মদ (১১৪) মেহেদী আজাদ মাসুম পেয়েছেন ২০৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম হাসিব (৪৬১)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজাল বারী (৪১২) এবং এস এম গাউসুল আজম বিপু পেয়েছেন ৩৫৯ ভোট।
দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জেহাদ হোসেন চৌধুরী (৫৮৮)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরসালিন আহমেদ পেয়েছেন ৫০৬ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহসিন হোসেন (৫৬২)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমেদ সিরাজ পেয়েছেন ৪৫৯ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরাফাত দাড়িয়া (৭৬৮)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদা লিসা পেয়েছেন ৪১৮ ভোট। আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন সুমন (৬৮২)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম মন্টু পেয়েছেন ৪১৯ ভোট। কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাওসার আজম (৭৩২)। এই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. এমদাদুল হক খান পেয়েছে ২৫১ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি (৮৮৭), মাহমুদা ডলি (৬৩৯), জান্নাতুল ফেরদৌস পান্না (৬০২), জাফর ইকবাল ( ৫৪১), আব্দুল হাই তুহিন (৫৩০), কামাল মোশারফ (৫১৪), এস এম এ কামাল (৫০৫)।
পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আছেন সহ-সভাপতি পদে গ্যালমান শফি, অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, নারীবিষয়ক সম্পাদক পদে ঝর্ণা মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনিসুল হক ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...