Don't Miss
Home / শিক্ষাঙ্গন / ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা স্থগিত

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা স্থগিত

এমএনএ রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ১৯, ২০ এবং ২১ আগস্টের শুধুমাত্র ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বন্যাজনিত কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষার সময়সূচি পরবর্তিতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

x

Check Also

ইউজিসির নিষেধাজ্ঞা-সিন্ডিকেট অনুমোদন ছাড়াই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ, আরও চার পদে নিয়োগে তোড়জোড়; লিখিত অভিযোগ

বিশেষ প্রতিবেদক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয়ের নজরদারি এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ...