Don't Miss
Home / হোম স্লাইডার / ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী

এমএনএ রিপোর্ট : দেশের ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রোগীদের আজ শনিবার দুপুরে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি আমি মনে করি এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। সকলে কাজ করছে– মিউনিসিপ্যাল করপোরেশন ভালো কাজ করছে, সিটি করপোরেশন কাজ করছে এবং দেশবাসীকেও আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে করে মশাটা কমানো যায়।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিদেশ থেকে ওষুধ আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ওষুধের কোনো সংকট হবে না। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য ইতিমধ্যে দুই লাখ কিট আনা হয়েছে। কোথাও পরীক্ষার সমস্যা হবে না।’

পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। প্যানিকড (আতঙ্কিত) হওয়ার কিছু নেই।’

বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা অনেক বেশি দাবি করে তিনি বলেন, ‘সবাই মিলে চেষ্টা করছি, সে কারণে মৃতের সংখ্যা কম। অন্যান্য দেশে যদি দেখেন– সেখানে মৃতের সংখ্যা অনেক বেশি। ফিলিপাইনে শত শত লোক মারা গেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। বিশ্বে এমন দেশ খুব কম আছে, যেখানে ডেঙ্গু নেই।’

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬-১৭শ’ বলে এ সময় জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কতজন মারা গেছে তার সঠিক হিসেব দিতে পারেনি তিনি। সারাদেশের হালনাগাদ তথ্য নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...