Don't Miss
Home / আন্তর্জাতিক / ডেল্টা-ওমিক্রন সংক্রমণের সুনামি নিয়ে উদ্বেগে ডব্লিউএইচও
করোনাভাইরাসের

ডেল্টা-ওমিক্রন সংক্রমণের সুনামি নিয়ে উদ্বেগে ডব্লিউএইচও

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রথম শনাক্ত করোনাভাইরাসের ডেল্টা এবং দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ওমিক্রন ভ্যারিয়েন্টের একযোগে প্রাদুর্ভাব ‘সংক্রমণের সুনামি’ তৈরি করছে। বুধবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রন ও ডেল্টার জোড়া আঘাত কোভিড-১৯ সংক্রমণের সুনামি সৃষ্টি করতে পারে, যা স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যব্যবস্থার ওপর বড় ধরনের চাপ প্রয়োগ করবে। ফলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তে পারে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার দুই বছরে এসে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, ওমিক্রনে মৃদু লক্ষণ দেখা যায়, তা এর প্রাথমিক তথ্য-উপাত্ত থেকে এমন সিদ্ধান্তে আসার সময় হয়নি।নভেম্বরে সাউথ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের একটি অংশে এখন এটিই করোনাভাইরাসের সবচেয়ে প্রভাবশালী ধরন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯৪টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯২ দেশের ৪০ শতাংশ নাগরিককেও টিকা দেয়া হয়নি। টেড্রোস আহ্বান জানান, দেশগুলো নতুন বছরের জুলাইয়ের আগেই যাতে ৭০ শতাংশ নাগরিককে টিকা দিতে পারে, সে ব্যবস্থা নিতে।ডব্লিউএইচওর তথ্যে, গত সপ্তাহের থেকে এ সপ্তাহে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ।পুরো ইউরোপে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় জার্মানিতে সামাজিক মেলামেশার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। বড়দিনের পর সামাজিক অনুষ্ঠান উদযাপনেও সীমাবদ্ধতা দিয়েছিল দেশটি।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...