এমএনএ অর্থনীতি ডেস্কঃ ২০২২ সালে বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ৩৫তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।
এবারের চার দিনব্যাপী এ সম্মেলন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজন করে ভুটান। জুমের মাধ্যমে এতে অংশ নেয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪১টি দেশের মন্ত্রী, সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা, টেকনিক্যাল এক্সপার্টসহ প্রায় ৪শ’ জন প্রতিনিধি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার যে কোন দুর্যোগের মধ্যেও নিরলসভাবে কাজ করার জন্য খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
