Don't Miss
Home / হোম স্লাইডার / ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিতসুবিশি কর্পোরেশন বৃত্তি প্রবর্তন
বৃত্তি’ প্রবর্তন করা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিতসুবিশি কর্পোরেশন বৃত্তি প্রবর্তন

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগে ‘মিতসুবিশি কর্পোরেশন বৃত্তি’ প্রবর্তন করা হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে মিতসুবিশি কর্পোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. মিয়ুংগো লি ৭ লাখ ৮০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেছেন।
এবছর জাপানিজ স্টাডিজ বিভাগের ৩জন মেধাবী শিক্ষার্থী ‘মিতসুবিশি কর্পোরেশন বৃত্তি’ লাভ করেছেন।
বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ২লাখ ৬০হাজার টাকা প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মুবিন খান আফ্রিদি, মেহেদী হাসান ও তানজিলা জাহান।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুন, রেজিষ্ট্রার প্রবীর কুমার সরকার এবং মিতসুবিশি কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক মি. কিসুকে ইয়ামাদা উপস্থিত ছিলেন।

x

Check Also

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাড়লো জ্বালানি তেলের দাম, সরকার বলছে বাধ্য হয়েই মূল্য বৃদ্ধি

এমএনএ প্রতিবেদক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি ...