এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : একটি নীতিমালার আলোকে ‘প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’ (সান্ধ্য কোর্স) ফের চালুর অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। তবে প্রত্যেক বিভাগ এ ধরনের সর্বোচ্চ একটি কোর্স চালু করতে পারবে। এ ছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৭ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে জনসংযোগ বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় জাতীয় চাহিদা বিবেচনায় নিয়ে একটি নীতিমালার আলোকে ঢাবিতে প্রফেশনাল/এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পিএইচডি/সমতুল্য ডিগ্রি থাকার বাধ্যবাধকতা আগামী ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

