Don't Miss
Home / হোম স্লাইডার / ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ কাল
স্নাতক সম্মান

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ কাল

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষে (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষার ফল বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় প্রকাশ করা হবে।মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য জানান।উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘ঘ-ইউনিটের ফল প্রস্তুত আছে, যাচাই-বাছাই চলছে। আগামীকাল প্রকাশ করা হবে।’

এর আগে ঢাবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষে (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট ১ হাজার ২৫০ আসনের বিপরীতে অংশগ্রহণ করেছেন ২৩ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থী। পাস করেছেন ৫০৭৯ জন। পাসের হার ২১.৭৫ শতাংশ। সর্বোচ্চ ১০৬ নম্বর পেয়ে পরীক্ষায় প্রথম হয়েছেন নটের ডেম কলেজের শিক্ষার্থী আরাফাত সামির আবির। ১০২.৭৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং ১০১.২৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী কাজী হাসনা হেনা।

পাস করা শিক্ষার্থীরা ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর বিষয় পছন্দ ক্রম পূরণ করবেন, কোটায় আবেদন করা পরীক্ষার্থীরা ২৪-৩০ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে তা যথাভাবে পূরণ জমা দেবেন। ফলাফল নিরীক্ষণের জন্য ১ হাজার টাকা জমা দিয়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd গিয়ে ফল দেখতে পারবেন অথবা রবি, এয়ারটেল, টেলিটক বা বাংলালিংক নম্বর থেকে DU GA < roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করে ফল জানতে পারবেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...