Don't Miss
Home / আন্তর্জাতিক / জনসমক্ষে দেখা গেল কিম জং উনের কন্যাকে
উত্তর কোরিয়ার

জনসমক্ষে দেখা গেল কিম জং উনের কন্যাকে

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়েকে জনসমক্ষে দেখা গেছে। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির শেয়ার করা ছবিতে দেখা যায়, সাদা জ্যাকেট পরে বাবা কিম জং উনের হাত ধরে সামনের দিকে তাকিয়ে আছে মেয়ে। তবে মেয়ের নাম প্রকাশ করা হয়নি। একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের তত্ত্বাবধান করার সময় কিমের সঙ্গে তার মেয়ে ছিল।

সংস্থাটি দাবি করেছে, উত্তর কোরিয়া শুক্রবার পিয়ংইয়ং আন্তর্জাতিক এয়ারফিল্ড থেকে একটি ‘নতুন ধরনের’ আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা ৯৯৯ দশমিক ২ কিলোমিটার (৬২১ মাইল) দূরত্ব অতিক্রম করেছে।

কিম জং উনের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। ২০১৩ সালে সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে জানান, কিমের একটি সন্তান আছে। তার নাম ‘জু অ্যায়’। তিনি কিমকে ‘একজন ভালো বাবা’ হিসেবে বর্ণনা করেন। তিনি তাদের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। কিমের স্ত্রী রি সোল জুর সঙ্গে কথাও বলেছেন।

তিনি গার্ডিয়ানকে বলেন, ‘আমি তাদের বাচ্চা জু অ্যায়কে আদর করেছিলাম। কিমের স্ত্রীর সঙ্গেও কথা বলেছি।’

কিন্তু ২০১৮ সালে এটি পরিবর্তিত হয়। তখন রিকে উত্তর কোরিয়ার ‘সম্মানিত ফার্স্ট লেডি’ হিসেবে নতুন উপাধি দেওয়া হয়। যা পূর্বে ব্যবহৃত ‘কমরেড’ থেকে এক ধাপ উপরে।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে কিম ও রির ৩ সন্তান আছে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...