Don't Miss
Home / হোম স্লাইডার / তারেক রহমানের কোনো ফেসবুক আইডি নেই : রিজভী

তারেক রহমানের কোনো ফেসবুক আইডি নেই : রিজভী

এমএনএ রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ফেসবুক আইডি নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, তারেক রহমানের নামে ফেসবুকে ফেক আইডি খুলে কিছু অসাধু ব্যক্তি নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সেই ফেক আইডি থেকে গরিব মানুষের সাহয্যের নামে বিভিন্নভাবে সহায়তা চাওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে তারেক রহমানের নামে কোনো ফেসবুক আইডি নেই। তিনি কোনো ফেসবুক আইডি পরিচালনা করেন না। মানুষকে প্রতারিত করার জন্য একটি চক্র তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করছে।

এ বিষয়ে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান বিএনপির এ নেতা।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...