Don't Miss
Home / আজকের সংবাদ / তা‌রেকের জন্ম‌দি‌নে কেক কাট‌লেন খা‌লেদা জিয়া

তা‌রেকের জন্ম‌দি‌নে কেক কাট‌লেন খা‌লেদা জিয়া

এমএনএ রিপোর্ট : গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ৫৩ পাউন্ডের ৭টি কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রবিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে এ কেক কাটা হয়। এ সময় নেতাকর্মীরা করতালি ও ‘হ্যাপি বার্থ ডে’ শ্লোগানে তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
আজ ২০ নভেম্বর (সোমবার) তারেক রহমানের ৫৩তম জন্মদিন। ২০০৮ সাল থেকে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন তারেক রহমান। কেক কাটার পর মোবাইলে ছেলের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। পরে দলের মহাসচিবসহ নেতৃবৃন্দরা জন্মদিনের শুভেচ্ছা জানান।
কার্যালয়ের ভেতরে নেতৃবৃন্দ অবস্থান নিলেও কেক কাটার মূল অনুষ্ঠান বাইরে বড় পর্দায় দেখানো হয়। এ সময় কার্যালয়ের সামনে সহাস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি, মহানগর দক্ষিণ ও উত্তর, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলের আলাদা আলাদা ছয়টি বড় আকারের কেক টেবিলে রাখা হয়। রাত ১২টায় ১ মিনিটে কেক কাটেন বিএনপি চেয়ারপারসন।
এর পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ কেক কাটেন। এ ছাড়া পরের কেকগুলো পর্যায়ক্রমে অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে কাটা হয়।
জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, দলের জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চোধুরী, শওকত মাহমুদ, জয়নাল আবেদীন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির অঙ্গসংগঠনের মধ্যে মহানগর দক্ষিণের হাবিব উন নবী খান সোহেল, কাজী আবুল বাশার, উত্তরের মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান, যুব দলের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, ছাত্রদলের রাজিব আহসান, আসাদুজ্জামান আসাদ প্রমূখ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে তারেক রহমানের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং কেক ৭টি এতিমখানায় পাঠিয়ে দেয়া হয়।
এদিকে দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও তারেক রহমানের জন্মদিন পালনে নানা কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- আজ সোমবার সারাদেশে মহানগর ও জেলা সদরে তারেকের আশু আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আগামীকাল মঙ্গলবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আজ সোমবার সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ এর মাধ্যমে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার একমাত্র ভাই আরাফাত রহমান কোকো মারা গেছেন।
আজ সারা দেশে তার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৫ নভেম্বর বিএনপির উদ্যোগে আলোচনা সভা হবে। এছাড়া ড্যাবের উদ্যোগে সোমবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। মঙ্গলবার উখিয়ায় এতিম ও অসহায় শিশু-কিশোরদের মাঝে কেক দেয়া হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে রোববার ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার (এনআরসি) ‘জননেতা’ শিরোনামে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ এর উদ্বোধন করেন।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এনেছেন। আলোকচিত্র সাংবাদিক বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব প্রমুখ বক্তব্য দেন। প্রদর্শনীতে তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর ১৬০টি ছবি স্থান পেয়েছে।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...