Don't Miss
Home / আজকের সংবাদ / তিনটায় মন্ত্রিসভার প্রথম বৈঠক সচিবালয়ে, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর
Untitled design - 1

তিনটায় মন্ত্রিসভার প্রথম বৈঠক সচিবালয়ে, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

এমএনএ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তারেক রহমান বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রধানমন্ত্রীর এই ভাষণ একযোগে সম্প্রচার করা হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৪ জন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবার বেলা তিনটার দিকে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে তিনি সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...