Don't Miss
Home / আজকের সংবাদ / তিন ফরম্যাটেই অধিনায়ক ডু প্লেসিস

তিন ফরম্যাটেই অধিনায়ক ডু প্লেসিস

এমএনএ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে তিন ফরম্যাটেই অধিনায়ক করেছে ফ্যাফ ডু প্লেসিসকে। বেশ কোমর বেঁধেই নেমেছে ডু প্লেসিসরা। না হয় এতদিন পর টেস্ট দলে এ বি ডি ভিলিয়ার্সই বা কেন ফিরবেন।

সব ফরম্যাটে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ফ্যাফ ডু প্লেসিসকে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে।

টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে আগে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ডু প্লেসিস। বাকি ছিল কেবল ওয়ানডে। সম্প্রতি ওয়ানডে থেকে ভিলিয়ার্স অধিনায়কত্ব ছেড়ে দিলে সেই ভারটাও দেয়া হল প্লেসিসের কাঁধে।

ফ্যাফ ডু প্লেসিস প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছেন ১৪টি টেস্টে এবং টি-টোয়েন্টিতে দায়িত্বে ছিলেন ৩২ ম্যাচে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বিবৃতি অনুসারে, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন প্লেসিস। প্রোটিয়া এই ক্রিকেটার ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি দল এবং গত বছরের আগস্ট থেকে টেস্ট দলের দায়িত্ব সামলাচ্ছেন। ফলে তিন ফরম্যাটের পুরো অধিনায়কের ভারটা শুরু করবেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে।

এ মাসের শেষেই তিন ম্যাচের ওয়ানডেসহ দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরপর ভারতের বিপক্ষে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে চারটি টেস্ট খেলবে প্রোটিয়ারা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...