Don't Miss
Home / আন্তর্জাতিক / তুর্কি ও মিশর প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
তুর্কি

তুর্কি ও মিশর প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আগে কাতারের রাজধানী দোহায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এরদোগান। সেখানেই মিসরীয় প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন। এসময় হাস্যোজ্জ্বল অবস্থায় করমর্দন করেন দুই নেতা।

২০১৩ সালে মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেন সিসি। এরপর থেকেই তুরস্কের সাথে সম্পর্কে শীতলতা দেখা দেয় মিসরের।

বিশ্বকাপ উপলক্ষে কাতারের আমিরের আমন্ত্রণে দেশটিতে আসেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, জর্ডানের রাজা আবদুল্লাহ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ অন্যান্য রাষ্ট্রপ্রধানরা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...