Don't Miss
Home / হোম স্লাইডার / তেলের দাম কমানোর সুযোগ নেই: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

তেলের দাম কমানোর সুযোগ নেই: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে, তাই আপাতত দাম কমানোর সুযোগ নেই। শুধু কৃষকের স্বার্থে সারের দাম আর বাড়াবে না সরকার। কোন মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায় সে জন্য সরকার সব সময় চেষ্টা করছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর এলাকার মথুরা গ্রামে স্বর্ণা জাতের নমুনা ধান কর্তন পর্যবেক্ষণ কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পেয়াজ উৎপাদনে বাংলাদেশ সংসম্পুর্ণ। যখন ভারতে পেয়াজ উৎপাদন হয়না তখন তারা রপ্তানী বন্ধ করে দেয়, তখন দেশে দাম বাড়ে। তাই আমরা চেষ্টা করছি পেয়াজের উৎপাদন আরও বাড়াতে।

এসময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, জেলা প্রশাসক মনিরা বেগম, মহেশপুর উপজেলা চেয়ারম্যান মইজুদ্দিন হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, কেন্দ্রীয় সেচ্ছা সেবকলীগের সদস্য আনিছুর রহমান টিপুসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে মন্ত্রী আরও বলেন, এদেশের ৭০ ভাগ মানুষ এখনও কৃষির সঙ্গে জড়িত। এখান থেকে কৃষির আয় বাড়াতে হবে। যাতে করে কৃষকরা বা এর সঙ্গে যারা জড়িত তারা তাদের জীবন মান আরও উন্নত করতে পারে। সে লক্ষে সরকার কাজ করছে, সারের উপর ভর্তুকি দিচ্ছে। কৃষি বিভিন্ন সেক্টরে সরকারের সহযোগিতার কারনে সকল সবজির উৎপাদন তুলনামুক বেড়েছে।

আজ সকাল ১০টার দিকে মথুরা এলাকার পর্যবেক্ষণ শেষে মন্ত্রী দত্তনগর কৃষি খামার পরিদর্শন করেন। এরপর তিনি চুয়াডাঙ্গা জেলার উদ্দেশ্যে রওনা হন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...