Don't Miss
Home / হোম স্লাইডার / তৈরি হচ্ছে ‘গোলমাল’ সিরিজের পাঁচ নম্বর সিক্যুয়েল

তৈরি হচ্ছে ‘গোলমাল’ সিরিজের পাঁচ নম্বর সিক্যুয়েল

এমএনএ বিনোদন ডেস্ক : বলিউডের এই সময়ে অন্যতম জনপ্রিয় পরিচালক-নায়ক জুটি হলেন রোহিত শেঠি ও অজয় দেবগন। তারা উপহার দিয়েছেন ব্যবসাসফল ‘গোলমাল’, ‘সিংঘাম’ ফ্র্যাঞ্চাইজি ও ‘অল দ্য বেস্ট’। কমেডি বা অ্যাকশন- দুই ক্ষেত্রেই জমিয়ে দিয়েছেন।

বলিউড হাঙ্গামা জানায়, এই জুটির এবার ‘গোলমাল’ সিরিজের পাঁচ নম্বর সিক্যুয়েল নিয়ে হাজির হতে যাচ্ছে।

‘গোলমাল অ্যাগেইন’-এর প্রচারণার সময় রোহিত ও অজয় জানান পরের কিস্তির জন্য আগের মতো বেশি দিন অপেক্ষা করতে হবে না ভক্তদের। সে কথাই রাখতে যাচ্ছেন তারা।

শোনা যাচ্ছে, আগামী বছর শুটিং ফ্লোরে যাচ্ছে ‘গোলমাল ফাইভ’। যদিও ছবির নায়িকা এখনো ঠিক হয়নি। সর্বশেষ পর্বে অভিনয় করেন পরিণীতি চোপড়া। ওই সময় মাতৃত্বের বিরতিতে ছিলেন আগের দুই পর্বের নায়িকা কারিনা কাপুর খান।

আরশাদ ওয়ার্শি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু ও মুকেশ তিওয়ারি তাদের পুরোনো ভূমিকায় ফিরবেন এই ছবিতে।

সম্প্রতি ভারতের একটি শীর্ষ স্থানীয় ট্যাবলয়েডকে অজয় বলেন, “গোলমালের পরের কিস্তি নিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রোহিত আর আমি এ নিয়ে আলোচনা করেছি। এটা শুধু হিন্দি সিনেমার সবচেয়ে দীর্ঘ দিন ধরে চলে আসা ফ্র্যাঞ্চাইজিই নয়, আমার পছন্দের একটিও।”

২০০৬ সালে সিরিজের প্রথম ছবি ‘গোলমাল: ফান আনলিমিটেড’ মুক্তি পায়। ২০ কোটি রুপি বাজেটের বিপরীতে আয় করে ৭০ কোটি রুপির মতো। সর্বশেষ কিস্তি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পায় ২০১৭ সালে। এতে কমেডির সঙ্গে যুক্ত হয় হরর উপাদান। ছবির নায়িকা পরিণীতি ভৌতিক চরিত্রে অভিনয় করেন। ৭২ কোটি রুপি বাজেটের ছবিটির আয় ৩০০ কোটি রুপির বেশি।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...