Don't Miss
Home / জাতীয় / ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হলো বিজিবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিজিবি

ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হলো বিজিবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নতুন দু’টি হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হলো।’

রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাহিনীটির এয়ার উইংয়ে নতুন দুটি হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে বিজিবি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হলো। নতুন জনবলসহ অপারেশনাল সক্ষমতা বাড়াতে আরও বিওপি স্থাপন করা হবে। এছাড়া বাহিনীর জন্য ট্যাংক বিধ্বংসী মিসাইল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’কে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সীমান্ত সুরক্ষায় সব ব্যবস্থা নিচ্ছে সরকার।’

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...