Don't Miss
Home / হোম স্লাইডার / থাইল্যান্ডে বাড়লো জরুরি অবস্থা, বিমান চলাচলও বন্ধ 

থাইল্যান্ডে বাড়লো জরুরি অবস্থা, বিমান চলাচলও বন্ধ 

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : নভেল করোনা ভাইরাসের কারণে থাইল্যান্ডে জরুরি অবস্থা আরও এক মাস বাড়ানো হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটগুলোও এই নিষেধাজ্ঞার অধীনে থাকবে।

ইতোমধ্যে দেশটিতে চলা জরুরি অবস্থা ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু সেটি বাড়িয়ে পুরো মে মাস করা হয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় থাইল্যান্ড সরকারের গঠিত সিসিএসএ’র মুখপাত্র তায়েসিল্প ভিসানয়োথিন আজ সোমবার এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভাইরাসটি এখন মধ্য পর্যায়ে রয়েছে। এটি আবারও প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে। এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সিসিএসএ’র মুখপাত্র আরও উল্লেখ করেন, এ বিষয়ে জাতীয় সুরক্ষা কাউন্সিল একটি জরিপ চালিয়েছিল। সেখানে জরুরি অবস্থা বাড়ানোর পক্ষে কথা বলেছে জনসাধারণ।

জরুরি অবস্থা বাড়ানোর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চার সঙ্গে সকল সংস্থার বৈঠক হয়েছে। সেখানে জরুরি অবস্থা বাড়ানোর প্রভাব নিয়ে আলোচনা হয়।

এদিকে থাইল্যান্ডে ৩০ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিন বিমান চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, দেশটিতে দিন দিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে। আজ সোমবার নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছে। আর মারা গেছে একজন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...