Don't Miss
Home / আজকের সংবাদ / দিনাজপুরে বন্যায় ৬ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত

দিনাজপুরে বন্যায় ৬ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত

এমএনএ রিপোর্ট : দিনাজপুরে বন্যায় ৬ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩০ জনের। গতকাল শুক্রবার জেলা ত্রাণ কর্মকর্তা মখলেছুর রহমান এ তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, দিনাজপুরে বন্যায় ছয় লাখ ২২ হাজার ৮৮৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ির নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৯ হাজার ২৯৯টি। বন্যায় জেলার ২১৮টি আশ্রয় কেন্দ্রে ৪১ হাজার ৬৫০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যার কারণে নানাভাবে মারা গেছেন ৩০ জন।

বন্যায় কয়েক লাখ হেক্টর জমি পানিতে তলিয়েছে। এর মধ্যে কয়েকশ এবর জমিতে বিলীন হয়ে গেছে।

সরকারি হিসাবে, উজানে ভারি বৃষ্টির কারণে চলমান বন্যায় এ পর্যন্ত দেশের ২৭ জেলার অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে; গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৭৭ জনের।

বন্যার পানি নেমে যাওয়ায় সড়ক যোগাযোগ চালু হলেও দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।

রেলওয়ের দিনাজপুরের জ্যেষ্ঠ প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান গণমাধ্যমকর্মীদেরকে বলেন, বন্যায় পানির স্রোতে দিনাজপুর-ঠাকুরগাঁও রেলপথের দুটি স্থানে এবং দিনাজপুর-পাবর্তীপুর রেলপথের দুটি স্থানে রেল স্লিপারের নিচের পাথর ও মাটি সড়ে গেছে, বেঁকে গেছে রেল লাইন।

রেলপথ সংস্কারের কাজ শুরু করা হলেও কবে নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে এ বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...