Don't Miss
Home / হোম স্লাইডার / দিলীপ কুমার আবারও আইসিইউতে

দিলীপ কুমার আবারও আইসিইউতে

এমএনএ বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমার (৯৩) অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার পায়ের ব্যথা, জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) রেখে তার চিকিৎসা চলছে।

dilip-kumar-6

৯৩ বছর বয়সী দিলীপ কুমার আগামী ১১ ডিসেম্বর ৯৪ বছরে পা রাখবেন। এর আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হলো।

এই বর্ষীয়ান তারকা আজ বুধবার সকালে টুইটারে লিখেছেন, ‘এখন অনেক ভালো লাগছে। রুটিন চেকআপের জন্য হাসপাতালে আসতে হয়েছে।’

আরেকটি টুইটে দিলীপ কুমার জানান, তার ব্যক্তিগত ফিজিশিয়ান ড. এস ঘোকালে, ড. নিতিন ঘোকালে ও ড. আর. শর্মার সঙ্গে হাসপাতালে কয়েকজন চিকিৎসক কাজ করেছেন। তিনি লিখেছেন, ‘মনীষীরা বলেন, স্বাস্থ্যই সম্পদ। সবাই আপনাদের দোয়ায় আমাকে মনে করবেন।’

সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, ডান পা ফুলে যাওয়ায় ও জ্বরে কাবু হয়ে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন দিলীপ কুমার। তার সহধর্মিণী, অভিনেত্রী সায়রা বানুর ব্যবস্থাপক মুরশিদ খবরটির সত্যতা নিশ্চিত করেছেন সংবাদ সংস্থা
আইএএনএস’-এর কাছে।

হাসপাতালে দিলীপ কুমারের সঙ্গেই আছেন সায়রা বানু। সেখানে তোলা একটি ছবিতে তাদেরকে দেখা গেছে। তখন দিলীপ কুমার dilip-kumar-5কাপে চা পান করছিলেন। তারা বিয়ে করেন ১৯৬৬ সালে। সম্প্রতি বিয়েবার্ষিকীর হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন দু’জনে।

দিলীপের স্ত্রী সায়রা বানু বোম্বে টাইটমসে বলেছেন, আমি তাকে নিয়মিত চেক-আপের করানোর পরিকল্পনা করছিলাম। কিন্তু তার পা ফুলে যাওয়ার ঘটনায় আমি সতর্ক হয়ে যাই। তিনি ঠাণ্ডা এবং কাশির কষ্টেও ভুগছিলেন। দিলীপ সাবের স্বাস্থ্যের কোনো সমস্যার বিষয়কেই আমি অবহেলা করি না।

তিনি বলেন, চিকিৎসকরা দিলীপ কুমারের পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন। আমি আশাবাদী গুরুতর কিছু হয়নি। ইনশাল্লাহ আগামী রোববার ৯৪তম জন্মদিনের আগেই তাকে বাড়ি নিয়ে যেতে পারব।

এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো চিকিৎসার জন্য হাসপাতালে গেলেন দিলীপ কুমার। জ্বর ও শ্বাসকষ্টের কারণে গত ১৬ এপ্রিল লীলাবতি হাসপাতালেই ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২১ এপ্রিল তাকে ঘরে যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা।

dilip-kumar-7কিছুদিনের মধ্যে ৯৪ বছরে পা রাখবেন দিলীপ কুমার। তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান।

‘আন’, ‘দাগ’, ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘নয়া দৌড়’সহ বিখ্যাত সব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দিলীপ কুমার নামে খ্যাতিমান হয়ে উঠেন। ১৯৯৮ সালে চলচ্চিত্র জগত থেকে সরে আসেন। তার সর্বশেষ চলচ্চিত্রের নাম ‘কিলা’।

২০১৫ সালে পদ্মবিভূষণ খেতাব দেওয়া হয় দিলীপ কুমারকে। ১৯৯১ সালে পদ্মভূষন সম্মান ও ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৫৬ সালে ‘আজাদ’ ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার প্রথম পুরস্কার জেতেন দিলীপ কুমার। সবচেয়ে বেশি আটবার ফিল্মফেয়ার জয়ের রেকর্ড তারই দখলে। ১৯৯৩ সালে ফিল্মফেয়ারে আজীবন সম্মাননা দেওয়া হয় তাকে।

ট্যাগ : দিলীপ কুমার, আবারও, আইসিইউতে
x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...