Don't Miss
Home / সারাদেশ / দুই জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

দুই জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

এমএনএ রিপোর্ট : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম শুকনা কচুছড়ি গ্রামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- রিপেল চাকমা (২৫) ও বর্ষন চাকমা (২৪)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুর বলেন, যেখানে ঘটনা ঘটেছে এলাকাটি খুবই দুর্গম। পুলিশ মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ছুফিউল্লাহ বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই সমর্থককে হত্যার ঘটনা জেনেছি। এলাকাটি দুর্গম তাই পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা বলেন, সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের সদস্যরা রিপেল চাকমা ও বর্ষণ চাকমাকে হত্যা করেছে। আমাদের দলকে সমর্থন করার দায়ে সন্তু লারমার লোকজন তাদের হত্যা করেছে।

তবে এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগ করা হলে কারও বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সশস্ত্র একদল লোক রিপেল ও বর্ষণকে তুলে নিয়ে যায়। পরে রাস্তাতেই তাদের গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

কে বা কারা তাদের হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর জানান, দুইজনের নিহত হওয়ার খবর পেয়েছি। তবে থানা থেকে ঘটনাস্থল অনেক দূরে পাহাড়ি এলাকায়। সেখানে গাড়ি দিয়ে যাওয়া সম্ভব নয়। পায়ে হেটে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...