Don't Miss
Home / আন্তর্জাতিক / দুটি বিস্ফোরণে কেঁপে উঠল বৈরুত, অন্তত ২৫ জন নিহত ও ২,৫০০ আহত
লেবাননের

দুটি বিস্ফোরণে কেঁপে উঠল বৈরুত, অন্তত ২৫ জন নিহত ও ২,৫০০ আহত

এমএনএ আন্তর্জাতিক রিপোর্টঃ পর পর দুটি বিস্ফোরণের কেঁপে উঠলো লেবাননের রাজধানী বৈরুত। মঙ্গলবার দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ২,৫০০ এর অধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

বৈরুতের গভর্নর মারওয়ান আব্বৌদ জানিয়েছেন, পৌরসভার অন্তত ১০ জন দমকলকর্মী নিখোঁজ রয়েছে। তিনি বলেছেন, এই বিস্ফোরণ হিরোশিমা ও নাগাসাকির কথা মনে করিয়ে দিয়েছে।

বড় ধরণের এ বিস্ফোরণে বৈরুত বন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ভাঙ্গা কাঁচের টুকরো পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন সেনাবাহিনীকে বৈরুতের বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত এলাকায় টহলের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার দেশটি জাতীয় শোক ঘোষণা করেছেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...