Don't Miss
Home / হোম স্লাইডার / দুপুরে পাতে রাখুন ‘কলিজা ভুনা’
যারা মাংসের চাইতেও কলিজা খেতে বেশি পছন্দ ক

দুপুরে পাতে রাখুন ‘কলিজা ভুনা’

এমএনএ জীবনচর্চা ডেস্ক : মাংস খেতে কমবেশি আমরা সবাই খুব পছন্দ করি। তবে এমন অনেকেই আছেন যারা মাংসের চাইতেও কলিজা খেতে বেশি পছন্দ করেন। গরম ভাতে সঙ্গে কিংবা রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে কলিজা ভুনা খাওয়ার মজাই আলাদা। কলিজায় থাকে নানান পুষ্টি উপাদানও। যা আমাদের শরীরের জন্যও বেশ উপকারী।তবে সঠিক রেসিপি জানা না থাকার কারণে অনেকে কলিজা রান্না করলেও এক ধরনের গন্ধ থেকে যায়, স্বাদও ভালো হয় না। তাই আজ জেনে নিন কলিজা ভুনার সহজ ও সঠিক রেসিপিটি-

উপকরণ: গরু বা খাসির কলিজা আধা কেজি, পেঁয়াজ (কিউব করে কাটা) ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, দারুচিনি-এলাচ-লবঙ্গ একত্রে বাটা আধা চা চামচ, তেজপাতা ১টি, দারুচিনি টুকরো ৩ টুকরা, জায়ফল ও জয়ত্রী বাটা সিকি চা চামচ, ভাজা (টালা) জিরা গুঁড়া আধা চা চামচ, তেল ৩ টেবিল চামচ।

প্রণালী: কলিজা ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি বাটিতে কলিজার টুকরো গুলো নিয়ে তার মধ্যে তেল, টালা জিরার গুঁড়া ও কিউব করে কেটে রাখা পেঁয়াজ বাদে বাকি সব উপকরণ মেখে নিন। একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে মশলা মাখানো কলিজাগুলো দিয়ে অল্প আঁচে নেড়ে কষাতে থাকুন। যতক্ষণ না পানি শুকিয়ে তেল ওপরে উঠে আসে ততক্ষণ নাড়ুন। এরপর কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আরো ১৫ মিনিট রান্না করুন। এরপর টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে আরো ৫ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিন। রুটি, পরোটা, গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...