Don't Miss
Home / আজকের সংবাদ / দুর্দান্ত খেলেও ২ রানে হারল বাংলাদেশ

দুর্দান্ত খেলেও ২ রানে হারল বাংলাদেশ

এমএনএ স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলেও মাত্র ২ রানে হারল টাইগাররা। ম্যাচে পুরো ব্যাটিং জুড়ে অসাধারণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা বোর্ড একাদশের ৭ উইকেটে ৩৫৪ রানের জবাবে বাংলাদেশ তুলতে পেরেছে ৮ উইকেটে ৩৫২।

শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের ৭ উইকেটে ৩৫৪ রানের জবাবে বাংলাদেশ তুলতে পেরেছে ৮ উইকেটে ৩৫২।বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২ রানে হেরে গেল টাইগাররা। এদিন ব্যাটে রীতিমতো ঝড় তুলে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বড় লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে ১৩ রানে চ্যালেঞ্জে পড়েন মাহমুউল্লাহ রিয়াদ। কিন্তু ১০ রানের বেশি নিতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ৩৫২ রান করতে পারে সফরকারীরা। এর আগে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৫৪ রান করেছিল শ্রীলঙ্কা।

কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ব্যাটিংয়ের শুরুটা খারাপ হয় বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই বিনুরা ফার্নান্দোর বলে সানদুন উইরাকোদোয়কে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য ও সাব্বির মিলে রানের চাকা সচল রাখেন। সাব্বির তুলে নেন হাফসেঞ্চুরি।

সাব্বিরের সঙ্গে ১১৬ রানের জুটি গড়ে ফিরে যান সৌম্য। ৪৩ বলে পাঁচ চার ও দুটি ছক্কায় ৪৭ রান করে সিরিবর্ধনের বলে আউট হন এ ওপেনার। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাব্বির। ৬৩ বলে ১১ চার ও এক ছক্কায় ঝড়ো গতির ব্যাট করে ৭২ করেন। আউট হন সিলভার বলে।

ব্যক্তিগত ২০ রান করে সিলভার দ্বিতীয় শিকার হন মুশফিক। তবে হাফসেঞ্চুরি তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৫৩ রানে ধনাঞ্জয়ার বলে আউট হওয়ার আগে খেলেন ৫০ বল। ছিল চারটি চার ও দুটি ছক্কা। ধনাঞ্জয়ার আরও দুটি শিকারে পরিণত হন শুভাগত হোম ও সানজামুল ইসলাম।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মাত্র ২৮ বলে চারটি বাউন্ডারি ও সমান ওভার বাউন্ডারিতে তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দারুণ এক জুটি গড়েন মাশরাফি। দলকে টেনে তোলার চেষ্টায় ব্যাটে তোলেন ঝড়। একের পর এক চার আর ছক্কার বিনোদোন দেন। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৮ রান করে আউট হন তিনি। রিয়াদ ৬৮ বলে চারটি চার ও একটি ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন।

এর আগে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। টসে জিতে ফিল্ডিং নেওয়া টাইগাররা নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৫৫ রানের বড় টার্গেট পায়। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ ৭ উইকেট হারিয়ে ৩৫৪ রানের বিশাল এই সংগ্রহ করে।

শুরু থেকেই এদিন বাংলাদেশি বোলাররা রান দিতে ব্যস্ত থাকেন। ফলে স্বাগতিক দলের প্রায় সবাই রানের দেখা পায়। সর্বোচ্চ ৬৭ রান করে রুবেল হোসেনের বলে আউট হন সানদুন উইরাকোদোয়। ৬৪ রান করে অবসরে যান শ্রীলঙ্কান ওপেনার কুশাল পেরেরা।

৫২ রান করে রান আউটের শিকার হন ধনাঞ্জয়া ডি সিলভা। এছাড়া ৪১ রান করেন থিসারা পেরেরা। সফরকারী বোলারদের মধ্যে একটি করে উইকেট পান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আবুল হাসান ও সানজামুল ইসলাম।

প্রস্তুতি ম্যাচ, তাই দু’দলের ১৮ জন করে খেলোয়াড় খেলছেন। তবে ব্যাটিং ও ফিল্ডিংয়ে ১১জন করেই খেলতে পারবেন।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ : ৫০ ওভারে ৩৫৪/৭ (বিরাক্কোডি ৬৭, কুশল পেরেরা ৬৭, ধনঞ্জয়া ৫২; সানজামুল ১/২৭, আবুল হাসান ১/৩৫, মাশরাফি ১/৬৬, তাসকিন ১/৫১)

বাংলাদেশ: ৫০ ওভারে ৩৫২/৮ (ইমরুল ০, সৌম্য ৪৭, সাব্বির ৭২, মুশফিকুর ২০, মোসাদ্দেক ৫৩, মাহমুদউল্লাহ ৭১*, শুভাগত ২, সানজামুল ৫, মাশরাফি ৫৮*; চতুরাঙ্গা ২/৫৩, আকিলা দনঞ্জয়া ৩/৬১, মদুশঙ্কা ১/৩৯)।

ফল: শ্রীলঙ্কা একাদশ ২ রানে জয়ী।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...