এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি সপ্তাহে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে।রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান জাগো নিউজকে এ তথ্য জানান।
জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী হওয়ায় এবং নারী কোটা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে যায়।
এর আগে গত ২০ জানুয়ারি রাতে সারাদেশে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ।এসব প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায়ই তাদের নিয়োগ দেওয়া হয়। তবে ভেরিফিকেশন রিপোর্টে নেতিবাচক কিছু পাওয়া গেলে তাদের নিয়োগ বাতিল করা হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

