এমএনএ জাতীয় ডেস্কঃ দেশব্যাপী করোনার টিকার বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম আজ শনিবার থেকে শুরু হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ এ কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তর গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল।
শনিবার (৪ জুন) সকাল ৯টা থেকে এই বুস্টার ডোজ সপ্তাহ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, এ সময়ে এক কোটির ওপরে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুস্টার ডোজ নেওয়ার উপযুক্ত প্রায় চার কোটি মানুষ আমাদের এখনো অপেক্ষমাণ রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়—এ কার্যক্রমের আওতায় ১৮ বছর বয়সি ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।
এ সাত দিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলেও জানানো হয়।
এ ছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। টিকা গ্রহণের জন্য টিকা কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

