Don't Miss
Home / হোম স্লাইডার / দেশে পৌঁছেছে শিশু জায়ানের মরদেহ

দেশে পৌঁছেছে শিশু জায়ানের মরদেহ

এমএনএ রিপোর্ট : বাংলাদেশে আনা হলো শ্রীলঙ্কার রাজধানী কলম্বোরে সিরিজ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ। আজ বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শিশু জায়ানের মরদেহ।

আজ বুধবার দুপুর ১টার দিকে জায়ানের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ির মাঠে জায়ানের জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সে প্রস্তুতি তদারক করেন শেখ সেলিম।

আদরের নাতির লাশ আনতে বিমানবন্দরে গিয়েছিলেন নানা শেখ ফজলুল করিম সেলিম। বেলা দেড়টার দিকে আট বছরের নাতির নিথর দেহ নিয়ে বাড়ি ফেরেন তিনি। সেই বাড়িতে চলছে শোকের মাতোম। জায়ানের আত্মার শান্তি কামনায় সকাল থেকে করা হচ্ছে কোরআন তেলাওয়াত।

বাসার কাছেই, যে মাঠে কাটছিল জায়ানের শৈশব সেখানেই তার জানাজার আয়োজন শেষ হয়েছে। মাঠের গেটের পাশের গাছটায় ফুটেছে রাঙা কৃষ্ণচূড়া। যে রাঙা ফুলের সৌন্দর্যে এতদিন জায়ান বিহব্বল হতো, আজ সেই ফুলও তাকে জানাবে শেষ বিদায়। বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শিয়িত করা হবে শিশু জায়ানকে।

জায়ানকে শেষবারের মতো দেখতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসবেন সরকারের মন্ত্রী-এমপি, আসবেন সাধারণ মানুষও। সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িটি ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাদ আসর এখানেই হবে তার নামাজে জানাজা। পরে দাফন করা হবে বনানী কবরস্থানে।

এর আগে গত রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ঘটে যাওয়া সিরিজ বোমা হামলায় নিহত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী। শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিলেন বেড়াতে। ইস্টার সানডের প্রার্থনার মধ্যে রবিবার গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলায় রক্তাক্ত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এর মধ্যে একটি হোটেলে উঠেছিল ওই পরিবার। হামলার সময় হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন।

গেল রবিবার শ্রীলঙ্কায় চালানো সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ। সেদিনের সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও দুটি স্থাপনায় সংঘবদ্ধ বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন বিদেশি নাগরিক।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...