Don't Miss
Home / রাজনীতি / দ্বাদশ সংসদ নির্বাচনের রূপরেখা প্রকাশ করলো নির্বাচন কমিশন
রূপরেখা

দ্বাদশ সংসদ নির্বাচনের রূপরেখা প্রকাশ করলো নির্বাচন কমিশন

এমএনএ রাজনীতি ডেস্কঃ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের রূপরেখা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। একাদশ সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩১ জানুয়ারি। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।‌

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) এ রূপরেখা ঘোষণা করেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়।

নির্বান কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান।

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রোডম্যাপ ঘোষণা করবেন বলে ইসি সচিব আগে জানালেও সিইসিকে মঞ্চে দেখা যায়নি।

পরে বক্তব্যে দেওয়ার সময় সিইসির অসুস্থ হওয়ার খবর অবহিত করেন আহসান হাবিব খান।

এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমাকে প্রধান অতিথির বক্তব্য দিতে হবে এটা সকালে জেনেছি। কারণ সিইসি মহোদয় অসুস্থ হয়ে পড়েছেন। তারই এখানে থাকার কথা ছিল। আমি তার সুস্থতা কামনা করছি।’

রোডম্যাপ ঘোষণাকালে মঞ্চে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

ইসির রোডম্যাপ অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। গত সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...