Don't Miss
Home / হোম স্লাইডার / বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী এ পরীক্ষায় নেবে।

সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভকেশনাল পরীক্ষায় অংশ নেবে। এ বছর এসএসসি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...