Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ধানের ভালো দাম কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে
কৃষকরা

ধানের ভালো দাম কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে

এমএনএ শিল্প ও বানিজ্য ডেস্কঃ চলতি মৌসুমে নওগাঁর পোরশায় আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা তাদের আবাদকৃত ধান কাটা নিয়ে ব্যস্ত। ধানের দাম ভালো থাকায় উৎসাহ নিয়ে কাটা-মাড়াইয়ের কাজ শুরু করেছেন তারা। বর্তমান বাজারে ধানের দাম আশানুরূপ হওয়ায় কৃষকরা বেশ আমেজেই আছেন। এ বছর সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হচ্ছে। এ জন্য ধানের কাঙ্খিত উৎপাদন হতে পারে বলে তারা ধারণা করছেন। গত বছরের তুলনায় বিঘা প্রতি ৫-৬ মণ ধান বেশি হতে পারে বলে বলছেন কৃষকরা।

জালুয়া গ্রামের কৃষক জসিম উদ্দিন, বারিন্দার হুমায়ন কবির ও বড়রনাইল গ্রামের কৃষক মমিনুর রহমান জানান, ধানে কীটনাশক বেশি ব্যবহার করার কারণে এবার উৎপাদন খরচ একটু বেশি হয়েছে। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে এক হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকায়। ফলে ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠবে এবং এবারে লাভের আশাও করছেন কৃষকরা। এছাড়াও চলতি মৌসুমে মাঠ থেকে ধান কাঁটা ও মাড়াই এর জন্য শ্রমিকদের বিঘা প্রতি ৩-৪ মণ ধান দিতে হবে। এসব খরচ বাদ দিলে দেখা যাবে কিছু লাভ থাকবে।

তারা আরও জানান, ধার-দেনা করে ও বাজার থেকে বাঁকিতে কীটনাশক নিয়ে জমিতে প্রয়োগ করা হয়েছে। আর ধান বিক্রি করে দেনা শোধ করবেন। বাজারে ধানের দাম ঠিক থাকলে দেনা পরিশোধ ও সংসার চালানো সহজ হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, এবারে উপজেলায় ১৬ হাজার ৭১০ হেক্টর জমিতে আমন লাগানো হয়েছে। এক্ষেত্রে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিঘা প্রতি গড়ে ১৮-২০ মণ। তবে বন্যার কারণে আমাদের এ উপজেলার কিছু এলাকায় ধান ডুবে যাওয়ায় ৮৩ হেক্টর জমিতে কোন ধান উৎপাদন হয়নি। তারপরও ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ধানের দাম ভালো থাকায় কৃষকরা খুশি। তবে সব ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বিবেচিত হবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...