Don't Miss
Home / খেলাধূলা / ধোনি সর্বকালের সেরা ফিনিশার
মাহেন্দ্র সিং ধোনি

ধোনি সর্বকালের সেরা ফিনিশার

এমএনএ খেলাধুলা ডেস্ক : ভারতের অন্যতম সেরা অধিনায়কের তালিকা করলে নিশ্চিতভাবেই প্রথম দিকেই থাকবেন মাহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে যাচ্ছেন এখনো। জনপ্রিয় ফ্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো নিজের জাত চেনাচ্ছেন চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ক। তার হাত ধরে এখন পর্যন্ত তিনবার আইপিএল শিরোপা জয় করেছে চেন্নাই। এবার চতুর্থবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চেন্নাই।

দিল্লিকে ৪ উইকেটে হারিয়ে এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে ধোনির চেন্নাই। দিল্লির বিপক্ষে তারা জয় পেয়েছে ৪ উইকেটে। ঋতুরাজ গায়কোয়াড় ও মঈন আলীর দুর্দান্ত ইনিংসের পর ধোনির দুর্দান্ত ফিনিশিংয়ে জয় পেয়েছে চেন্নাই।

এদিকে ধোনির এমন ইনিংস ও নেতৃত্বে প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। টি-টোয়েন্টির মতো তুমুল জনপ্রিয় ফরমেটে ধোনিকেই সর্বকালের সেরা হিসেবেই দেখছেন পন্টিং। চেন্নাই সুপার কিংস থেকে অবসরের পর ধোনিকেই সেরা ফিনিশার হিসেবে বিবেচনা করা হবে বলেও এমন মন্তব্য করেছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাট হাতে ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছেন ধোনি।

ম্যাচ শেষে প্রতিপক্ষের কোচ রিকি পন্টিং বলেন, ‌’সে অবশ্যই একজন সেরা ফিনিশার। এতে কোনো সন্দেহ নেই। ডাগ আউটে বসে ভাবছিলাম, ধোনি উইকেটে আসবে এবং ম্যাচ শেষ করতে চাইবে সে‍ এবং সেটাই হয়েছে।‌’

সাবেক এই অজি অধিনায়ক আরও বলেন, ‌’আমরা নিজেদের সেভাবে উপস্থাপন করতে পারিনি। ধোনির বিপক্ষে কোনো কিছু মিস করলে সে আপনাকে অবশ্যই ভোগাবে। আমাদের বোলাররাও লাইন-লেংথ মিস করেছে। আমার মনে হয়, যখন সে অবসর নেবে তখন তাকে সর্বকালের অন্যতম সেরা ফিনিশার হিসেবেই স্মরণ করা হবে।‌’

রোববার (১০ অক্টোবর) দুবাইয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। নির্ধারিত ৫ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে তারা। জবাবে, শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ২ বল থাকতেই জয় তুলে নেয় চেন্নাই।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...