Don't Miss
Home / আন্তর্জাতিক / নওয়াজ শরীফের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
নওয়াজ শরীফ

নওয়াজ শরীফের রাজনীতিতে ফেরার পথ বন্ধ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রাজনীতিতে ফেরার পথ বন্ধ করল সুপ্রিম কোর্ট। পাকিস্তানে বিলুপ্ত পার্লামেন্টে পাস হওয়া ‘রিভিও অব জার্জমেন্ট অ্যান্ড অর্ডার’ আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার (১১ আগস্ট) প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।

চলতি বছরের জুন মাসে পাকিস্তানের পার্লামেন্টে আইনটি পাস করানো হয়। আইনটির উদ্দেশ্য ছিল— যেসব রাজনীতিবিদকে সুপ্রিম কোর্ট আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছেন- তারা চাইলে আবারও তাদের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রাজনীতিতে ফেরাতে তার ছোট ভাই শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার আইনটি পাস করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছেন এটি ‘অসাংবিধানিক।’ এরমাধ্যমে নওয়াজ শরীফের রাজনীতিতে ফেরার পথ বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে রায় দেন। এর আগের বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০১৯ সালে চিকিৎসার জন্য আরব আমিরাতে গিয়ে সেখানে পালিয়ে যান তিনি।

ঐ সময়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা জাহাঙ্গীর তারিনকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। নতুন আইনটি পাস করানোর পর এটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইসহ কয়েকজন ব্যক্তি। এ আপিল নিয়ে ছয়টি শুনানি শেষে গত ১৭ জুন আদালত জানান এ ব্যাপারে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছেন এবং রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...