Don't Miss
Home / রাজনীতি / নতুন ইসির অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : ফখরুল
বক্তব্যের সমালোচনা করে মি

নতুন ইসির অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : ফখরুল

এমএনএ রাজনীতি ডেস্ক : নতুন নির্বাচন কমিশনের ((ইসি) অধীন কোনো নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের দলের অবস্থান পরিষ্কার- নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি যাবে না।’রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে কেরানীগঞ্জে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই। এই সরকারের অধীনে কোন নির্বাচনই নিরপেক্ষ হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন গঠন করতে হবে। নইলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না।
তিনি বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানকে আজ্ঞাবহ করেছে।এর আগে, সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কমিশনের অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।
এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেই সংলাপ বয়কট করে রাজপথের প্রধান বিরাধীদল বিএনপি। সার্চ কমিটিতে নাম দেওয়া থেকেও বিরত থাকে দলটি। তবে বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সার্চ কমিটির কাছে দশজনের তালিকা জমা দেন। ওই তালিকাকে বিএনপির তালিকা হিসেবে বলে আসিছল আওয়ামী লীগের নেতারা। সেই তালিকা থেকেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বেছে নিয়েছেন রাষ্ট্রপতি।
x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...