Don't Miss
Home / রাজনীতি / নতুন পে-স্কেল ঘোষণার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর

নতুন পে-স্কেল ঘোষণার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর

এমএনএ প্রতিবেদক

নতুন জাতীয় পে-স্কেল দ্রুত ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে সমিতির প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দেন।

সমিতির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের জনবান্ধব নীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তাদের ন্যায্য দাবি বিবেচনা করবেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, সর্বশেষ জাতীয় পে-স্কেল ২০১৫ সালে ঘোষণা করা হয়েছিল এবং এর পর প্রায় এক দশক অতিবাহিত হয়েছে। এই সময়ে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা খরচ বহু গুণ বেড়েছে, ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।

সমিতির মূল দাবি হলো: বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে নতুন বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা; সকল গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করা; এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক ও কল্যাণমূলক আর্থিক সুবিধা বৃদ্ধি করা।

x

Check Also

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের হাতে তুলে দেয়া হলো ‘ক্যাপ্টেনস কার্ড’

খেলাধুলা প্রতিবেদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক ব্যতিক্রমধর্মী আয়োজনে একসঙ্গে এত সাবেক অধিনায়কের ...