Don't Miss
Home / হোম স্লাইডার / নতুন ফ্ল্যাগশিপ আনল স্যামসাং, এলজি

নতুন ফ্ল্যাগশিপ আনল স্যামসাং, এলজি

এমএনএ সাইটেক ডেস্ক : স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬। বিশ্বের বৃহৎ এই প্রযুক্তিপণ্যের আসরে কোরিয়ান জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স এবং এলজি ইলেকট্রনিক্স, নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করেছে স্মার্টফোন বাজারের এই দুই প্রতিদ্বন্দ্বী।

২০১৬ সালও স্মার্টফোন বাজারের জন্য খুব একটা ভালো যাবে না বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজারে মুদ্রামূল্য কমে থাকার কারণে ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়াকে এক্ষেত্রে কারণ হিসেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে চীনা উৎপাদনকারীরা তাদের ব্যবসাকে দেশের বাইরে বিস্তার করার চেষ্টা চালানোয়, অন্যান্য স্মার্টফোন নির্মাতার কারবারেও প্রভাব পড়ছে।

স্মার্টফোন বাজারে নিজেদের গতি ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানদুটি এই ডিভাইসগুলো এনেছে বলে জানিয়েছে রয়টার্স।

LG G5 vs Galaxy S7..

বাজারে নিজেদের শেয়ার ফিরে পেতে গ্যালাক্সি এস৭ স্মার্টফোনের দুটি সংস্করণ এনেছে স্যামসাং। উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ-কে। সবাইকে অবাক করে মঞ্চে একজন বিক্রয় প্রতিনিধি’র ভূমিকায় অবতীর্ণ হন জাকারবার্গ। তার ভার্চুয়াল রিয়ালিটির বর্ণনা শুনতে মঞ্চের সামনে ছুটে আসেন শত শত মানুষ।

গ্যালাক্সি সিরিজের ‘এস৭ এবং এস৭ এজ’ মডেল দুটি আনুষ্ঠানিক উন্মোচনের আগ থেকেই তথ্য প্রকাশকারী সুত্র প্রযুক্তি দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে অসংখ্য তথ্য। যে কারণে প্রযুক্তিপ্রেমীরা পণ্যদুটির আকর্ষন সম্পর্কে অনেকটা অবগত ছিল।

এ মুহুর্তে প্রকাশিত প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে, পণ্যদুটিতে স্যামসাং এমন কয়েকটি ফিচার ফিরিয়ে নিয়ে এসেছে যা আগের ভার্সন থেকে বাদ দিয়েছিল। যার মধ্যে রয়েছে পানি প্রতিরোধক এবং মোবাইলের স্টোরেজ বাড়ানোর ক্ষমতা।

Samsung Galaxy-S7

এছাড়া নতুন মডেল দুটিতে যুক্ত উল্লেখযোগ্য ফিচার হিসেবে রয়েছে ক্যামেরায় ডুয়াল পিক্সেল সেন্সর। যে কোন ক্যামেরার তুলনায় যা খুব দ্রুত ছবি তুলতে সক্ষম। শুধু তাই নয় খুব অল্প আলোতেও এটি ঝকঝকে ছবি তুলতে পারে বলে দাবি স্যামসাংয়ের।

তথ্য মতে, পৃথিবীতে এই টেকনোলজি প্রথমবারের মতো স্মার্টফোন দুটিতে যুক্ত করা হয়েছে। সেইসাথে বাড়ানো হয়েছে ব্যবহৃত ব্যাটারীর কর্মক্ষমতা। মোবাইলে যারা গেম খেলতে ভালবাসে তাদের জন্য যোগ করা হয়েছে কিছু নতুন ফিচার। অবশ্য, ফোন দুটির বেশীরভাগ ফিচার এক হলেও পর্দায় রয়েছে ভিন্নতা। এস৭ এর পর্দা ৫.১ ইঞ্চি এবং এস৭ এজের পর্দা ৫.৫ ইঞ্চি।

এমডব্লিউসি’তে স্যামসাং আয়োজিত এই ইভেন্টে কেবল নতুন পণ্য প্রদর্শনই করা হয়নি, সঙ্গে বিশেষ অফারও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ফলে নতুন ফোনদুটির প্রিঅর্ডার দেবে যারা তাদের জন্য রয়েছে ফ্রি গিয়ার ভিআর হেডসেট বান্ডেল। যাতে ৬টি ভিআর গেম রয়েছে।

LG G5 vs Galaxy S7

অন্যদিকে ২০১৫ সালে নিজেদের ফ্ল্যাগশিপ ফোন নিয়ে ব্যর্থতার পর, এবার জি৫ সিরিজের নতুন একটি স্মার্টফোন এনেছে এলজি। এইফোনে আগের মডেলগুলোর চেয়ে উন্নত ক্যামেরা ও অডিও ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

শুধু নতুন স্মার্টফোনই নয়, এর সঙ্গে ভার্চুয়াল রিয়ালিটি হ্যান্ডসেট আর একটি ড্রোন কন্ট্রোলারও এনেছে এলজি। এই ড্রোন কন্ট্রোলার জি৫ এর সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...