Don't Miss
Home / হোম স্লাইডার / নতুন বছরে চমকে দিবে নায়িকা দর্শনার ‘অপারেশন সুন্দরবন’
অপারেশন সুন্দরবন

নতুন বছরে চমকে দিবে নায়িকা দর্শনার ‘অপারেশন সুন্দরবন’

এমএনএ বিনোদন ডেস্কঃ একঝাঁক তারকা নিয়ে এই বছরেই মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। তাই তো বছরের প্রথম দিনেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চমকে দিলেন অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চিত্রনায়ক সিয়াম বলেন, ‘আসছে নতুন বছর আর নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ থ্রিলার ছবি অপারেশন সুন্দরবন। পরিচালকের সাথে পুরো টিম নিয়ে কাজ করার সময় আমরা অদ্ভুত অদ্ভুত সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। পুরোটা সময় আমাদের জন্য অ্যাডভেঞ্চারস ছিল। অনেক নতুন কিছু শিখতে পেরেছি এবং জানতে পেরেছি। আমরা যখন সিনেমাটি আপনাদের দেখাতে পারবো, তখন রিয়ালাইজড করতে পারবেন এই ছবিটি শেষ করতে পুরো টিমের কতটা কষ্ট করতে হয়েছে। আশা করছি, নতুন বছরে আপনাদের ছবিটি দেখাতে পারবো এবং পছন্দ হবে। আমি মেজর সায়েম অপারেশন সুন্দরবন টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’

অপারেশন সুন্দরবনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, অনেক আশা এবং ভালোবাসা নিয়ে সিনেমাটি তৈরি করেছি আপনাদের জন্য। আশাকরি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে থাকুন, থাকুন অপারেশন সুন্দরবনের সাথে।’

চিত্রনায়ক রিয়াজ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘অনেক চলচ্চিত্রে আমি অনেক ধরনের চরিত্রই করেছি। কিন্তু অপারেশন সুন্দরবন চলচ্চিত্রে আমি এমন একটি চরিত্রে কাজ করেছি- যে চরিত্রে আছে রোমাঞ্চ, টানটান উত্তেজনা, দেশ এবং দেশের মানুষকে নিরাপদ রাখার এক চ্যালেঞ্জ।’

কলকাতার চিত্রনায়িকা দর্শনা বলেন, ‘এ বছরটা আমার জন্য খুব স্পেশাল। এ বছরেই মুক্তি পাচ্ছে আমার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি। সুন্দরবনে খুব কঠিন পরিস্থিতিতে আমরা অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের শুটিং করেছি, অনেক অ্যামেজিং একটা মুভি। আশা করছি ছবিটি আপনাদের ভালো লাগবে।’

চিত্রনায়ক রোশান বলেন, ‘ গেল বছরটি সবারই বিমর্ষ গেছে। নতুন বছর সবার ভালো কাটবে। এই বছর আনন্দের সাথে জানাতে চাই। এ বছর মুক্তি পেতে যাচ্ছে আমার অভিনীত ভিন্নধর্মী অ্যাকশন, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর সিনেমা অপারেশন সুন্দরবন। সিনেমাটিতে আমি নেভীর অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিশান চরিত্রে অভিনয় করেছি। এই ছবিটিতে অভিনয় করতে গিয়ে আমি যতটা অবাক হয়েছি। ততটাই আপনারাও সিনেমাহলে গিয়ে অবাক হবেন।’

অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের পরিচালক দীপংকর দীপন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন ‘২০২১ সালে মুক্তি পেতে যাচ্ছে অপারেশন সুন্দরবন। দীর্ঘ সময় ধরে আমরা ছবিটির শুটিং করেছি। ছবিটি সত্যিকার অর্থেই ভীষণ স্পেশাল। ছবিটি কখন আপনাদের দেখাতে পারবো উদগ্রীব হয়ে বসে আছি। এই ছবিটির শুটিং করতে আমরা এত এত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এত সুন্দর সুন্দর ভিজ্যুয়াল পেয়েছি- সবকিছু মিলিয়ে ছবিটি আপনাদের ভালো লাগবে আমার বিশ^াস। ছবিটিতে দেশপ্রেমের কথা বলেছি। সব কিছু মিলিয়ে একটি বিশেষ ছবি হতে যাচ্ছে অপারেশন সুন্দরবন। ’

অপারেশন সুন্দরবনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এই ছবির অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান ও মনোজ প্রামানিক। তারা প্রত্যেকই সিনেমাটি নিয়ে আশাবাদী।

অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কীভাবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করেছে, তা তুলে ধরা হয়েছে।

দেশপ্রেম, রোমাঞ্চ, রহস্য, সাহস, দীর্ঘদিনের অপরাধের শেকড় উন্মোচন, অপরিসীম প্রতিকূল এবং রহস্যে ঘেরা বনভূমি সুন্দরবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। শিগগিরই ছবির টিজার প্রকাশ হবে জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শুরুর আগে এক বছরের অধিক সময় সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন পরিচালক দীপংকর দীপন ও তার টিম। সিনেমার শুটিং হয়েছে- মুন্সিগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, লবনচরা, সুন্দরবনের দুবলার চর, কটকা, কালিকা চর, পুটনীচর, এবং মংলা। পোড়া বাড়ী, গাজীপুর, জয়মনি, র‌্যাব ট্রেনিং স্কুল, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...