Don't Miss
Home / সাহিত্যপাড়া / নন্টে ফন্টের কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ আর নেই
নন্টে ফন্টের কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ আর নেই

নন্টে ফন্টের কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ আর নেই

এমএনএ বিনোদন ডেস্ক : প্রিয় রঙ তুলির আর ক্যানভাস ছেড়ে পাড়ি জমালেন প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৭ বছর। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে, বাংলা চিত্রকাহিনী বা কমিকসের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ ২৪ ডিসেম্বরপ্রখ্যাত থেকে হাসপাতালে চিকিৎসাধীন। তার ফুসফুস ও কিডনির সমস্যা বেড়েই চলছিল। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ জানুয়ারি তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন।

১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন নারায়ণ দেবনাথের। অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তার ঝোঁক ছিল দেখার মতো। বিগত শতাব্দীর পাঁচের দশক থেকেই তার আঁকার সঙ্গে পরিচয় হয় বাঙালি পাঠকের। শৈল চক্রবর্তী, প্রতুল বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীদের সঙ্গে পাঠকের আপনজন হয়ে ওঠেন তিনি।তার অমর সৃষ্টির মধ্যে রয়েছে ‘বাটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বেড়াল’ ইত্যাদি। ভারতের বঙ্গবিভূষণ পুরস্কারে ও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...