Don't Miss
Home / জাতীয় / নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে
সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে

এমএনএ জাতীয় ডেস্কঃ বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন দেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছান তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা উপস্থিত রয়েছেন। আগামী ২৩ এপ্রিল অবসরে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর দায়িত্ব নেবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে, সোমবার বিকেলে মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মো. সাহাবুদ্দিনকে ফোন করে অভিনন্দন জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। তারা পরস্পর কুশল বিনিময়ও করেন।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...