Don't Miss
Home / জাতীয় / নববর্ষে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সেনাবাহিনী প্রধান

নববর্ষে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এমএনএ জাতীয় ডেস্কঃ দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সেনাপ্রধান এ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান মন্দির পরিদর্শন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

সোমবার (১৪ এপ্রিল) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও মন্দির পরিদর্শনের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। পরে অনুষ্ঠানে বক্তব্যকালে দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দেন সেনাবাহিনী প্রধান।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...