Don't Miss
Home / সারাদেশ / নবীনগরে যথাযথ মর্যাদায় শোকদিবস পালিত
জাতীয় শোক দিবস

নবীনগরে যথাযথ মর্যাদায় শোকদিবস পালিত

এমএনএ সারাদেশ রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১২ আগস্ট চিত্রাংকন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সকাল ১০টায় নবীনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে গার্ড অব অনার প্রদান এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয় এবং বৃক্ষ রোপন করেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবাদুল করিম এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস, এসি ল্যান্ড ইকবাল হাসান, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শামসুল আলম, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার বেগম। যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৫ লক্ষ ৪৪ হাজার টাক যুব ঋণের চেক বিতরণ করা হয়,।

তাছাড়াও ইসলামিক ফাউন্ডেশনে কোরআন তেলাওয়াত, হামদ, নাত, মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী, হাসপাতাল ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দিনের সকল কর্মসূচিতে নবীনগর উপজেলার প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ , মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগসহ সকল অংগসংগঠন সমুহের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহ অংশগ্রহণ করে।

তাছাড়াও নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা তরুণলীগ সহ অন্যান্য প্রতিষ্ঠান সমুহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

-মোহাম্মদ দেলোয়ার হোসেন, নবীনগর, ব্রাহ্মনবাড়িয়া

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...