Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / নভেম্বরেই আঘাত হানতে পারে আরেক গ্রহাণু
নভেম্বরেই

নভেম্বরেই আঘাত হানতে পারে আরেক গ্রহাণু

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি রিপোর্টঃ আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনের আগের দিনই পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু।

এ তথ্য জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’।

নাসা জানিয়েছে, ধেয়ে আসা ওই গ্রহাণুর ব্যাস ০.০০২ কি.মি বা প্রায় ৬.৫ ফুট। তবে ধেয়ে আসা এই গ্রহাণু পৃথিবীতে গভীর কোনও প্রভাব ফেলবে না।

করোনার তাণ্ডবে ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকাসহ গোটা বিশ্ব। মহামারি রূপ নেওয়া এই ভাইরাসকে কোনভাবেই থামানো যাচ্ছে না। এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। সেখানে এখনও দুর্বার গতিতে তাণ্ডব চালাচ্ছে করোনা।

এর মধ্যে এই গ্রহাণুর হানা বয়ে আনতে পারে মারাত্মক বিপর্যয়। বিশ্বের বেশ কয়েকটি দেশেই এর প্রভাব পরতে পারে। যদিও এই আঘাতের ভয়াবহতা সম্বন্ধে এখনি কিছু পরিষ্কার করে বলা যাবে না।

এধরনের ঘটনা পৃথিবীতে প্রথম নয়। কিন্তু, ভয়াবহতার মাত্রাটা একটু ভিন্ন হতে পারে এবার বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...