Don't Miss
Home / জাতীয় / নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শপথ

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশের একটি স্পেশাল ফ্লাইট শনিবার (৮ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করে।

শনিবার (৮ জুন) প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফ্লাইটটি দুপুর ১২টায় (নয়াদিল্লির স্থানীয় সময়) নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানাবেন।

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি (শেখ হাসিনা) নয়াদিল্লি ত্যাগ করার পূর্বে কিছু অফিসিয়াল কাজ শেষ করে সোমবার বিকেল ৫টায় (নয়াদিল্লি সময়) পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং রাত ৮টায় (বাংলাদেশ সময়) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জয় লাভ করে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...