Don't Miss
Home / সাহিত্যপাড়া / নায়িকা ববি এবার ডেঙ্গুতে আক্রান্ত
ইয়ামিন হক ববি

নায়িকা ববি এবার ডেঙ্গুতে আক্রান্ত

এমএনএ বিনোদন ডেস্কঃ সারা দেশ যখন কাঁপছে ডেঙ্গু আতঙ্কে। তখন এর হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউই। এবার এরই ধারাবাহিকতায় বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী ইয়ামিন হক ববি আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে।

মঙ্গলবার(০৬ আগস্ট) রাতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বুধবার (০৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

ববি বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমি জ্বর জ্বর অনুভব করছিলাম। কিন্তু দেশের ডেঙ্গু প্রকোপ দেখে গতকাল হঠাৎ করেই মনে হলো আমার রক্তটা পরীক্ষা করা দরকার। পরে স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।’

আপাতত কিছুটা সুস্থবোধ করলেও ডাক্তাররা আরও বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন বলে জানান এই চিত্রনায়িকা। পাশাপাশি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ববি।

এর আগে, নায়ক আলমগীরও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...