Don't Miss
Home / খেলাধূলা / নিউজিল্যান্ড-আফগান ম্যাচের পিচ কিউরেটরের রহস্যজনক মৃত্যু
মোহন সিংয়ের রহস্যনজক মৃত্

নিউজিল্যান্ড-আফগান ম্যাচের পিচ কিউরেটরের রহস্যজনক মৃত্যু

এমএনএ খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচের পিচ যিনি তৈরি করেছেন সেই মোহন সিংয়ের রহস্যনজক মৃত্যু হয়েছে। রোববার (৭ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে বলছেন তিনি আত্মহত্যা করেছেন।

নিউজিল্যান্ড ও আফগানিস্তান রোববার (৭ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচের পিচ তৈরি করেছিলেন মোহন সিং। নিউজিল্যান্ড-আফগানিস্তানের এ ম্যাচের ওপরই নির্ভর করছে ভারতের সেমিফাইনালের ভাগ্য। তাই মোহনের মৃত্যুতে শঙ্কা উঠে আসছে ভিন্ন আঙ্গিকে।

শুধু নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচেরই না, মোহন সিং পিচ বানিয়েছেন এই স্টেডিয়ামের প্রায় সবকটি ম্যাচেরই। তার মৃত্যু কীভাবে হয়েছে তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।২০০৪ সালে আবুধাবিতে এসেছিলেন মোহন। এরপর প্রশিক্ষণ নিয়ে তিনি কিউরেটর বনে যান। এর আগে তিনি ১৯৯৬ সাল থেকে পাঞ্জাব ক্রিকেট অ্যাকাডেমির কিউরেটরের দায়িত্ব পালন করেছিলেন।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...