Don't Miss
Home / অর্থনীতি / নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিল বাংলাদেশ

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিল বাংলাদেশ

এমএনএ অর্থনীতি ডেস্ক : দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈদেশিক সহায়তার চাহিদাও বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।শনিবার (২৫ সেপ্টেম্বর) নতুন সদস্য হিসেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদান উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের নতুন সদস্যপদের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো। একইসঙ্গে তিনি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈদেশিক সহায়তার চাহিদা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে এনডিবিতে যোগদানের বিষয়টি উভয়ের জন্য লাভজনক হবে। উন্নয়নকে টেকসই করতে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে এনডিবির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট ব্যাংকটি প্রতিষ্ঠা করে। বাংলাদেশের যোগদান অনুমোদিত হয় গত ২০ আগস্ট। এ যোগদান নিশ্চিত হওয়ার মাধ্যমে জোটের বাইরে এবারই প্রথম কোনো দেশ ব্যাংকটির সদস্যপদ লাভ করল।

প্রতিষ্ঠার পর থেকে এনডিবি এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত ৮০টি ভিন্ন প্রকল্পে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে। উদীয়মান বাজার অর্থনীতির কাতারে উন্নীত হতে ব্যাংকটির সহায়তা বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখবে এবং টেকসই উন্নয়নে সহায়ক হবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...